প্রকাশিত: Mon, Jan 30, 2023 11:23 AM
আপডেট: Thu, Mar 12, 2026 11:02 PM

বাংলাদেশের মেলাগুলো বেশ ইন্টারেস্টিং!

কাজী ওয়াসিমুল  হক: বাংলাদেশের মেলাগুলো বেশ ইন্টারেস্টিং। যেমন ধরেন একুশের বইমেলা, কোনোকালেই এটা পহেলা ফেব্রুয়ারিতে ফুলস্কেল চালু হবে না, প্রথমদিকে এমনকি মাঝামাঝি সময়ে গেলেও দেখবেন, ঠুকুরঠাকুর করে স্টল বানানো চলছে, যে পরিমাণ মানুষ একুশে বইমেলায় যায়, তার ১০ শতাংশ লোক বই কিনলে প্রকাশকগুলো টাকার কুমীর হয়ে যেতো। আমার ধারণা বাংলাদেশে মানুষ বই মেলায় যায় মূলত ঘুরতে, সুন্দরী বালিকা দেখতে, সেলফি খিচতে, আর রাস্তার পাশের চটপটি খেতে।

সেই সাথে আছে ঐতিহাসিক বাণিজ্যমেলা, যারা কখনো নিউমার্কেট বা এর আশেপাশের মার্কেটগুলোতে (ইউজার : বাংলার মহিলাকূল) যাননি, তাদের জন্য এটা অবশ্যই দর্শনীয়, অন্যদের জন্য তেল বেশি হয়ে গেলে কমানোর উপায়, ভাইরে ভাই, এককালে আসলেই বিদেশি অনেক কিছু পাওয়া যেত, কিন্তু বিগত কয়েক দশক ধরে এটা পাতিল, বালতি আর বিস্কুট কেনার মার্কেট ছাড়া আর কিছুই না। তবে অবনত মস্তকে স্বীকার করছি, এতদূরে বাণিজ্য মেলায় যেয়ে নিউমার্কেট প্রোডাক্ট কেনার মতো পরিশ্রমী বা ধৈর্যশীল আমি না, হলে হয়তো জীবনে আরো অনেক কিছুই অর্জন করতে পারতাম। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে